চট্টগ্রাম ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

সীমান্তবর্তী চর নারায়ণপুর ও ধনিরামপুরে পৃথক অভিযানে মাদক উদ্ধার, চোরাই ভারতীয় কাপড় ও জিরা জব্দ; পলাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত।

কুড়িগ্রামে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১, উদ্ধার ৯৫০ মিটার ভারতীয় প্যান্টপিস ও ৬০ কেজি জিরা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম | ৫ আগস্ট ২০২৬: কুড়িগ্রামের সীমান্তবর্তী চর নারায়ণপুর ও চর ধনিরামপুর এলাকায় পৃথক দুটি অভিযানে এক মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার এবং বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে কচাকাটা থানা পুলিশ।

অভিযানে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ৯৫০ মিটার ভারতীয় প্যান্টপিস এবং ৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে কচাকাটা থানার একটি বিশেষ দল ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের প্রযুক্তিগত সহায়তায় সীমান্তবর্তী চর নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় নজরদারির পর নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ি এলাকার বাসিন্দা মো. দুলু মিয়া (৪৮)-কে ৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে একই চক্রের সদস্য মো. হানিফ মিয়া (৩৮) ও মো. জাকির আলী (৩৬) সীমান্তবর্তী এলাকা দিয়ে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, একই দিন বিকেলে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন চর ধনিরামপুর এলাকায় পৃথক অভিযান চালানো হয়। ধনিরামপুর গ্রামের মো. খয়বর আলীর বাড়ির পেছনের নদীসংলগ্ন বাঁশঝাড়ে ভারত থেকে অবৈধভাবে আনা পণ্য মজুদের খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৯৫০ মিটার বিমল ব্র্যান্ডের ভারতীয় প্যান্টপিস এবং ৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্যান্টপিসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা এবং জিরার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা পালিয়ে যাওয়া পাঁচ চোরাকারবারির পরিচয় পুলিশকে জানিয়েছেন। তারা হলেন—মো. মিজানুর রহমান (৩৫), মো. জাহাঙ্গীর (২৫), মো. জুল হক (২৮), মো. নুর আলম (৩৫) ও মো. জহুরুল ইসলাম (৩৫)। তাদের সবার বাড়ি ধনিরামপুর গ্রামে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার বিশ্বাস বলেন, “মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান নিয়মিত চলবে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, “সীমান্তবর্তী এলাকাকে মাদক ও চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। পলাতকদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুলু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া ধনিরামপুরের পলাতক পাঁচ চোরাকারবারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত সব পণ্য জব্দ করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সীমান্তবর্তী চর নারায়ণপুর ও ধনিরামপুরে পৃথক অভিযানে মাদক উদ্ধার, চোরাই ভারতীয় কাপড় ও জিরা জব্দ; পলাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত।

কুড়িগ্রামে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১, উদ্ধার ৯৫০ মিটার ভারতীয় প্যান্টপিস ও ৬০ কেজি জিরা

আপডেট সময় : ০৩:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬