জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে কবর জিয়ারত, দোয়া-মোনাজাত ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত
হরিরামপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬: শহীদদের প্রতি উপজেলা প্রশাসনের পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ০৩:১৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ | ৫ আগস্ট ২০২৬: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে উপজেলার গালা ইউনিয়নের কৌড়ি এম.এ. রউফ কলেজ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত যোদ্ধা মহিউদ্দিনের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। একই সঙ্গে গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় জুলাই যোদ্ধা রেজাউল খান (রতন), মো. বাকের এবং মঞ্জুরুল আলম শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন, উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সুধীজন।
এছাড়াও শহীদ জুলাই যোদ্ধা মহিউদ্দিনের মা ও বোন অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।














