নবাবগঞ্জে ধূলশুড়া ইউনিয়ন ফুটবল একাদশ ও নয়াবাড়ি ব্যাচ ইলেভেনের ম্যাচে ছিল উৎসবমুখর পরিবেশ; খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত রাখার আহ্বান স্থানীয় সাংসদের।
বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের উদ্যোগে জমকালো ফুটবল টুর্নামেন্ট, নবাবগঞ্জে হাজারো দর্শকের উপস্থিতি
- আপডেট সময় : ০৩:১৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

ঢাকা | ৪ আগস্ট ২০২৬ : ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী মাঠে বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় শুরু হওয়া এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। উৎসবমুখর পরিবেশে হাজারো দর্শকের উপস্থিতিতে সুষ্ঠু ও শৃঙ্খলভাবে ম্যাচটি সম্পন্ন হয়।
টুর্নামেন্টে ধূলশুড়া ইউনিয়ন ফুটবল একাদশ এবং নয়াবাড়ি ব্যাচ ইলেভেন অংশগ্রহণ করে। মাঠজুড়ে ছিল দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি। বিশেষ করে নারী দর্শকদের উল্লেখযোগ্য অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মাঠ পরিদর্শন শেষে বক্তব্য রাখেন।
খেলা পরিদর্শন করেন হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, “তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার, সুস্থ সংস্কৃতি চর্চা এবং খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। স্থানীয়রা এমন আয়োজনকে নিয়মিত করার দাবি জানান।














