চট্টগ্রাম ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, সম্মাননা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে ‘ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তানভীর ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া, ৩ আগস্ট ২০২৬: বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনমুখী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলা অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মোবারক উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক ইনসাফ-এর সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোবারক হোসাইন, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মারুফ কাসেমী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভি.পি. জহিরুল হক খোকন, হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা এনসিপি নেতা আমিনুল হক চৌধুরী, জামিয়া উম্মুল কুরার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ওবায়দুল্লাহ মাদানী, জামিয়া ইয়াকুবিয়ার শিক্ষা সচিব মুফতি হোসাইন আহমেদ, জেলা হেফাজতে ইসলামের দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ঢাকার ভাইস প্রেসিডেন্ট শরীফ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন এবং জেলা ছাত্রদল নেতা মোকাররম হোসেন আদিসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যেই ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে জেলার মানুষের আস্থা অর্জন করেছে। সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থান বজায় রেখে ভবিষ্যতেও সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানে সংবাদমাধ্যমটির অগ্রযাত্রায় দূরদর্শী নেতৃত্ব, আন্তরিক নিষ্ঠা ও মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ পরিচালনা কমিটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণ করেন সম্পাদক মাহমুদুল হাসানের পক্ষে প্রতিনিধি, ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক শেখ মো. ইলিয়াস, নির্বাহী সম্পাদক মোছাব্বির হাসান (সজীব), বার্তা সম্পাদক লিংকন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক রেজুয়ান বাদশা এবং অনলাইন সম্পাদক সিফাত নূর।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় নির্বাহী সম্পাদক মোছাব্বির হাসান (সজীব)-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন টিউন এবি নাশিদ ব্যান্ড, সুরবাগ শিল্পীগোষ্ঠী, একত্ববাদ শিল্পীগোষ্ঠী ও তিতাস শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। তাঁদের সুমধুর পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

আলোচনা সভা, সম্মাননা প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, সম্মাননা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে ‘ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৫:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬