চট্টগ্রাম ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

চুনাখালী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রযুক্তিনির্ভর পাঠদানের সুযোগ, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় যুক্ত করার উদ্যোগ

আমতলীতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন, ডিজিটাল শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করলেন জেলা প্রশাসক

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০০:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার আমতলী উপজেলায় প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে একটি আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় পরিদর্শন শেষে নবনির্মিত মাল্টিমিডিয়া ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, পাঠদানের পরিবেশ, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার মান পর্যবেক্ষণ করেন। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করে গড়ে তুলতে হবে। ডিজিটাল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার পরিধি আরও বিস্তৃত হবে।

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক সমাজকে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান পরিচালনা করতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, চুনাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব উল আলম, চুনাখালী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা জানান, মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর ফলে শিক্ষার্থীরা ছবি, ভিডিও, অ্যানিমেশন ও বিভিন্ন ডিজিটাল কনটেন্টের মাধ্যমে আরও সহজ ও আকর্ষণীয়ভাবে পাঠ গ্রহণের সুযোগ পাবে। এর মাধ্যমে আমতলীর প্রাথমিক শিক্ষায় প্রযুক্তিনির্ভর শিক্ষার নতুন সম্ভাবনা তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চুনাখালী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রযুক্তিনির্ভর পাঠদানের সুযোগ, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় যুক্ত করার উদ্যোগ

আমতলীতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন, ডিজিটাল শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করলেন জেলা প্রশাসক

আপডেট সময় : ০৮:০০:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬