চট্টগ্রাম ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

এডিপির অর্থায়নে রাস্তা ও ড্রেন নির্মাণ প্রকল্প উদ্বোধন; নাগরিক সুবিধা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন অগ্রযাত্রা

নাচোলে চার উন্নয়ন প্রকল্প উদ্বোধন, নাগরিক সুবিধা বাড়ানোর প্রত্যয় এমপির

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি-ADP) এর অর্থায়নে বাস্তবায়িত চারটি গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—

– কন্যানগর প্রধান সড়ক থেকে কন্যানগর কবরস্থান পর্যন্ত বিএসএফ (BSF) সোলিং রাস্তা নির্মাণ।

– নাচোল বাসস্ট্যান্ড এলাকায় বিসমিল্লাহ ওয়েল্ডিং থেকে রাজিয়া বেগমের বাড়ি পর্যন্ত সিসি (CC) সড়ক নির্মাণ।

– চেয়ারম্যানপাড়া এলাকায় মতি কমিশনারের বাড়ি থেকে প্রফেসর ইসলামউদ্দিনের বাড়ি পর্যন্ত আরসিসি (RCC) ড্রেন ও সিসি (CC) রাস্তা নির্মাণ।

– থানাপাড়া এলাকায় শাহজাহান মাস্টার কবরস্থান পর্যন্ত আরসিসি (RCC) রাস্তা নির্মাণ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইয়াকুব আলী, পৌর জামায়াতে ইসলামীর আমির মো. মুনিরুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি মো. আমানুল্লাহ মাসুদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বাস্তবায়িত এসব অবকাঠামো স্থানীয় জনগণের চলাচল সহজ করবে, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে এবং পৌর এলাকার নাগরিক সেবার মান আরও উন্নত করবে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. মু. মিজানুর রহমান বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত থাকবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ঠিকাদারদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে উন্নয়ন কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা নতুন রাস্তা ও ড্রেন নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে বলে আশা প্রকাশ করেন। নাচোল পৌরসভায় এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার সামগ্রিক অবকাঠামো উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টদের অভিমত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

এডিপির অর্থায়নে রাস্তা ও ড্রেন নির্মাণ প্রকল্প উদ্বোধন; নাগরিক সুবিধা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন অগ্রযাত্রা

নাচোলে চার উন্নয়ন প্রকল্প উদ্বোধন, নাগরিক সুবিধা বাড়ানোর প্রত্যয় এমপির

আপডেট সময় : ১০:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬