চট্টগ্রাম ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

বগুড়া সদর উপজেলার মেহগনি বাগানে ডিবির অভিযানে উদ্ধার বিদেশি রিভলভার, গুলি, ইয়াবা, টাপেন্টাডল, ধারালো অস্ত্র ও নগদ টাকা; পলাতক সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত।

বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে বিদেশি রিভলভার, গুলি ও মাদকসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

জুয়েল রানা
  • আপডেট সময় : ০৮:১৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া | ২ আগস্ট ২০২৬: বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলভার, গুলি, দেশীয়-বিদেশি ধারালো অস্ত্র, ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্র, মাদক, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।

গতকাল শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় করতোয়া নদীর বাঁধসংলগ্ন টিএমএসএসের মেহগনি বাগানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে যে রবিউল ইসলাম রকি (৩৩)-এর নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে বগুড়া ও আশপাশের এলাকায় মহাসড়কে ছিনতাই, ডাকাতি, সাধারণ মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায়, অবৈধ অস্ত্রের মহড়া এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহারের নেতৃত্বে ডিবির একাধিক টিম পরিকল্পিতভাবে মেহগনি বাগানটি ঘিরে ফেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রবিউল ইসলাম রকি (৩৩), রাকিব রহমান (২৬) ও রাফি আহমেদকে (১৯) গ্রেফতার করা হয়। তবে তাদের আরও ৬ থেকে ৭ জন সহযোগী অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি এবং ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, তিন রাউন্ড গুলি, একটি বার্মিজ টিপ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ইলেকট্রিক শকার মেশিন, দুটি চাপাতি, দুটি ছোরা, একটি স্টিলের এসএস পাইপ, ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, নগদ ২০ হাজার ৩০০ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রবিউল ইসলাম রকির বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, হানি ট্র্যাপের মাধ্যমে জিম্মি করে মুক্তিপণ আদায়, অবৈধ অস্ত্রের মহড়া এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অন্য দুই আসামির বিরুদ্ধেও চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র আইন, ১৮৭৮ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বগুড়া সদর উপজেলার মেহগনি বাগানে ডিবির অভিযানে উদ্ধার বিদেশি রিভলভার, গুলি, ইয়াবা, টাপেন্টাডল, ধারালো অস্ত্র ও নগদ টাকা; পলাতক সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত।

বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে বিদেশি রিভলভার, গুলি ও মাদকসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময় : ০৮:১৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬