চট্টগ্রাম ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রংপুরের গঙ্গাচড়া ও তারাগঞ্জ এবং কুড়িগ্রামের রৌমারীতে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু: রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় শোভাযাত্রা, আলোচনা সভা ও পুষ্টিকর খাবার প্রদর্শনী

মনোয়ারুল ইসলাম
  • আপডেট সময় : ১০:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর | ১ আগস্ট ২০২৬: ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদযাপন শুরু হয়েছে।

১ আগস্ট শুরু হওয়া এ সপ্তাহব্যাপী কর্মসূচি চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। মাতৃদুগ্ধপান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, শিশু ও মায়ের পুষ্টি নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করতে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

রংপুর জেলার গঙ্গাচড়া ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাগুলো স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাতৃদুগ্ধপানের গুরুত্ব, শিশুর জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ খাওয়ানোর প্রয়োজনীয়তা এবং জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর উপকারিতা তুলে ধরা হয়।

আলোচনা শেষে আয়োজিত পুষ্টিকর খাবার প্রদর্শনীতে স্থানীয়ভাবে সহজলভ্য ও পুষ্টিগুণসম্পন্ন বিভিন্ন খাবার প্রদর্শন করা হয়। এতে গর্ভবতী মা, প্রসূতি, শিশুর অভিভাবক এবং স্বাস্থ্যসেবাকর্মীরা অংশ নেন।
অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায়ও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, কমিউনিটি স্বাস্থ্যকর্মী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধু মাতৃদুগ্ধ এবং পরবর্তী দুই বছর বা তারও বেশি সময় বয়স উপযোগী সম্পূরক খাবারের পাশাপাশি মাতৃদুগ্ধপান অব্যাহত রাখলে শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অপুষ্টি কমে এবং সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে ওঠে। একই সঙ্গে মায়ের স্বাস্থ্যের সুরক্ষাতেও মাতৃদুগ্ধপানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর ১ থেকে ৭ আগস্ট বিশ্বব্যাপী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়। এর লক্ষ্য মাতৃদুগ্ধপানকে উৎসাহিত করা, মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা এবং টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রংপুরের গঙ্গাচড়া ও তারাগঞ্জ এবং কুড়িগ্রামের রৌমারীতে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু: রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় শোভাযাত্রা, আলোচনা সভা ও পুষ্টিকর খাবার প্রদর্শনী

আপডেট সময় : ১০:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬