চট্টগ্রাম ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং নতুনহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

পঞ্চগড়ে উন্নয়ন ও সবুজায়নে নতুন মাইলফলক: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও নতুনহাট বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আব্দুল্লাহ্ অল মামুর
  • আপডেট সময় : ১০:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় | ১ আগস্ট ২০২৬: পঞ্চগড় জেলার বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে উন্নয়ন, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি এসব উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

দিনের প্রথম কর্মসূচিতে সকাল ১১টায় ঝলইশালশিরি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কালিগঞ্জ হাট থেকে ধরধরা হাট সড়ক পর্যন্ত জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পঞ্চগড়ের বাস্তবায়নে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই সবুজায়ন নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

এরপর সকাল ১১টা ৪০ মিনিটে ঝলইশালশিরি ইউনিয়নের নতুনহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পঞ্চগড়ের বাস্তবায়নে নির্মিতব্য ভবনটি সম্পন্ন হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশে পাঠদানের সুযোগ পাবে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনায় শিক্ষা অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় এ দুটি প্রকল্প এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পঞ্চগড়কে একটি আধুনিক, সমৃদ্ধ ও টেকসই জেলায় রূপান্তরের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নতুন একাডেমিক ভবন নির্মাণের ফলে শিক্ষার মান আরও উন্নত হবে এবং বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং নতুনহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

পঞ্চগড়ে উন্নয়ন ও সবুজায়নে নতুন মাইলফলক: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও নতুনহাট বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় : ১০:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬