চট্টগ্রাম ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

৬ হাজার ৬০০ মিটার উচ্চতায় তুষারধসের পর বিচ্ছিন্ন যোগাযোগ, প্রতিকূল আবহাওয়ায় ব্যাহত উদ্ধার অভিযান

পাকিস্তানের ব্রোড পিকে ভয়াবহ তুষারধস, বিপদে পর্বতারোহী দল

আন্তর্জাতিক ডেস্ক, সারাদেশ ৭১
  • আপডেট সময় : ১০:২৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের দুর্গম কারাকোরাম পর্বতমালার ব্রোড পিকে ভয়াবহ তুষারধসে নেপালের বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ অন্তত ১০ জন আরোহী নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ দলের সদস্যদের সঙ্গে বেস ক্যাম্পের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সময় বৃহস্পতিবার দুপুরে প্রায় ৬ হাজার ৬০০ মিটার উচ্চতায় ব্রোড পিকের ক্যাম্প-২ ও ক্যাম্প-৩-এর মধ্যবর্তী এলাকায় আকস্মিক এই তুষারধস ঘটে। ওই সময় সেখানে থাকা পর্বতারোহী দলের সদস্যরা তুষারের নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আলপাইন ক্লাব অব পাকিস্তান (এসিপি) জানিয়েছে, নিখোঁজদের মধ্যে রয়েছেন নেপালের আলোচিত পর্বতারোহী নির্মল পুরজা, পাঁচজন শেরপা গাইড এবং যুক্তরাষ্ট্র, চীন, ওমান ও পাকিস্তানের কয়েকজন পর্বতারোহী।

দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু করার প্রস্তুতি নেওয়া হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবহাওয়া পরিস্থিতির উন্নতির অপেক্ষায় রয়েছে।

কারাকোরাম পর্বতমালার ব্রোড পিক বিশ্বের অন্যতম কঠিন ও ঝুঁকিপূর্ণ পর্বতশৃঙ্গ হিসেবে পরিচিত। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ পর্বতারোহীরা এই শৃঙ্গে আরোহণের চেষ্টা করেন।

উদ্ধারকারী দল নিখোঁজ পর্বতারোহীদের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(সূত্র: দ্য ডন)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৬ হাজার ৬০০ মিটার উচ্চতায় তুষারধসের পর বিচ্ছিন্ন যোগাযোগ, প্রতিকূল আবহাওয়ায় ব্যাহত উদ্ধার অভিযান

পাকিস্তানের ব্রোড পিকে ভয়াবহ তুষারধস, বিপদে পর্বতারোহী দল

আপডেট সময় : ১০:২৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬