চট্টগ্রাম ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো বাছাইপর্ব

প্রতিভা অন্বেষণে হরিরামপুরে চিত্রাঙ্কন, কুইজ, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও যুক্তিবোধ বিকাশে মানিকগঞ্জের হরিরামপুরে চিত্রাঙ্কন, কুইজ, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় হরিরামপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন। তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ্যবইয়ের পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, নেতৃত্বের গুণাবলি এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি এবং মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন, কুইজ, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক—এই চারটি বিভাগে অনুষ্ঠিত বাছাইপর্ব থেকে যোগ্য প্রতিযোগীদের পরবর্তী ধাপের জন্য নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা আবু হানিফা, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার কামরুল ইসলামসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষকরা জানান, নিয়মিত সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীল ও মননশীল বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো বাছাইপর্ব

প্রতিভা অন্বেষণে হরিরামপুরে চিত্রাঙ্কন, কুইজ, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা

আপডেট সময় : ০৬:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬