চট্টগ্রাম ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে উদ্ধার; চলতি মাসে ৫৩ বিজিবির অভিযানে জব্দ ৮৫৩ বোতল মাদকদ্রব্য

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার, জুলাইজুড়ে জব্দ ৮৫৩ বোতল মাদকদ্রব্য

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০২:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ | ২৯ জুলাই ২০২৬: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আবারও সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করে ৫৩ বিজিবির অধীনস্থ চরবাগডাংগা বিওপির একটি বিশেষ টহল দল।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ৬০০ টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত সিরাপ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

চলতি জুলাই মাসে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ৫৩ বিজিবি। ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, এ মাসে বিভিন্ন অভিযানে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মোট ৬৯৯ বোতল এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়েছে। সর্বমোট উদ্ধার হওয়া মাদকদ্রব্যের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৩ বোতল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন,
“ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ ইন) প্রতিরোধ এবং মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় আমাদের জিরো টলারেন্স নীতি ও নিরলস অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ধারাবাহিক অভিযান স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে উদ্ধার; চলতি মাসে ৫৩ বিজিবির অভিযানে জব্দ ৮৫৩ বোতল মাদকদ্রব্য

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার, জুলাইজুড়ে জব্দ ৮৫৩ বোতল মাদকদ্রব্য

আপডেট সময় : ০২:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬