চট্টগ্রাম ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চক্রশালায় গভীর রাতে দুর্ঘটনা; আহতদের চমেকে প্রেরণ

পটিয়ায় ঈগল পরিবহন ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ৪ জন গুরুতর আহত

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ০৭:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া, চট্টগ্রাম | ২৮ জুলাই ২০২৬: চট্টগ্রামের পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পটিয়া উপজেলার চক্রশালা কমল মুন্সির হাটের দক্ষিণে ফোর স্টার ক্লাবের সামনে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চারজন গুরুতর আহত হন।

আহতরা হলেন— এলাহাবাদ এলাকার সালামত উল্লার ছেলে আলম শের, বান্দরবান জেলার মেম্বারপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে আবিদ হাসান ফাহিম, চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার আহমদ হোসেনের ছেলে রুকন এবং একই উপজেলার সাইফুল ইসলামের ছেলে বাবু।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজেশ চক্রবর্তী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার কারণে সাময়িক যানজট সৃষ্টি হলেও হাইওয়ে পুলিশের তৎপরতায় দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়।

হাইওয়ে থানার এসআই বিধান দে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যানজট নিরসন করে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করে।
পটিয়া হাসপাতালের চিকিৎসক ডা. হাদিস সাজ্জাদ বলেন, গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চক্রশালায় গভীর রাতে দুর্ঘটনা; আহতদের চমেকে প্রেরণ

পটিয়ায় ঈগল পরিবহন ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ৪ জন গুরুতর আহত

আপডেট সময় : ০৭:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬