চট্টগ্রাম ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

ভুয়া পরিচয় ও জাল সনদ ব্যবহার করে এনআইডি সংশোধনের চেষ্টা; নির্বাচন অফিসের জিজ্ঞাসাবাদে ধরা পড়ে পুলিশের হাতে সোপর্দ দুই ব্যক্তি

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক, এনআইডি সংশোধনে জালিয়াতির চেষ্টা ব্যর্থ

এ.কে.পলাশ
  • আপডেট সময় : ১১:১৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা | ২৮ জুলাই ২০২৬: কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শক পরিচয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের চেষ্টা করতে এসে দুই প্রতারক আটক হয়েছেন। নির্বাচন অফিসের কর্মকর্তাদের তৎপরতায় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। পরে তাদেরকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন চান্দিনা উপজেলার বামতিয়া গ্রামের আবুল কালাম আজাদ এবং দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের শামছুল হক।
কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, আবুল কালাম আজাদ নিজেকে কর পরিদর্শক পরিচয় দিয়ে অন্য এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধনের উদ্দেশ্যে নির্বাচন অফিসে আসেন। একই সময়ে শামছুল হক জাল সনদ ব্যবহার করে তার এক স্বজনের এনআইডি সংশোধনের চেষ্টা করেন।

তাদের আচরণ ও দেওয়া তথ্য নিয়ে সন্দেহ হলে নির্বাচন অফিসের কর্মকর্তারা বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরে তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, নির্বাচন কমিশন অফিস থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ প্রস্তুতের কাজ চলমান রয়েছে। অভিযোগ পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে কেবল বৈধ কাগজপত্র ও নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ভুয়া পরিচয়, জাল সনদ কিংবা প্রতারণার মাধ্যমে এনআইডি সংশোধনের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভুয়া পরিচয় ও জাল সনদ ব্যবহার করে এনআইডি সংশোধনের চেষ্টা; নির্বাচন অফিসের জিজ্ঞাসাবাদে ধরা পড়ে পুলিশের হাতে সোপর্দ দুই ব্যক্তি

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক, এনআইডি সংশোধনে জালিয়াতির চেষ্টা ব্যর্থ

আপডেট সময় : ১১:১৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬