চট্টগ্রাম ০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চিত্রা সেতুর পূর্ব প্রান্তে নসিমন থেকে পড়ে প্রাণ হারালেন মনির কাজী; হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন

নড়াইলে চিত্রা সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত, আহত ১

মো. তুহিন মোল্লা
  • আপডেট সময় : ০৮:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইল | ২৭ জুলাই ২০২৬: নড়াইলের চিত্রা সেতুর পূর্ব প্রান্তে সড়ক দুর্ঘটনায় মনির কাজী (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির কাজী নড়াইলের লোহাগড়া উপজেলার কোলা গ্রামের বাসিন্দা এবং রুকন কাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির কাজীসহ তিনজন একটি নসিমনযোগে লোহাগড়া উপজেলার কোলা গ্রাম থেকে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুরার গরুর হাটে যাচ্ছিলেন। পথে নড়াইলের চিত্রা সেতুর পূর্ব প্রান্তে ওঠার সময় মনির কাজীর থুতনি সেতুর লোহার নিয়ন্ত্রণ বারে ধাক্কা লাগে। এতে তিনি নসিমন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মিলন খান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো মামলা করা হবে না বলে জানানো হয়েছে। তারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। স্থানীয়দের মতে, নসিমনসহ ধীরগতির যানবাহনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চিত্রা সেতুর পূর্ব প্রান্তে নসিমন থেকে পড়ে প্রাণ হারালেন মনির কাজী; হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন

নড়াইলে চিত্রা সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত, আহত ১

আপডেট সময় : ০৮:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬