১ কোটি ২৫ লাখ টাকার প্রকল্পে নন্দীগ্রামের বৈলগ্রাম এলাকায় তিনটি গুরুত্বপূর্ণ আরসিসি সড়ক নির্মাণ শুরু
নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার ৩টি আরসিসি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
- আপডেট সময় : ০৮:০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

বগুড়া | ২৭ জুলাই ২০২৬ : বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার জনগুরুত্বপূর্ণ তিনটি আরসিসি (RCC) সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১ কোটি ২৫ লাখ ৪৬ হাজার ৪৯০ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
রবিবার (২৬ জুলাই) বিকেলে পৌরসভার বৈলগ্রাম দক্ষিণপাড়ার সীমানায় আয়োজিত অনুষ্ঠানে তিনি ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক (ইউএনও) শারমিন আরা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, পৌরসভার সাবেক মেয়র ও পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আর এইচ নুরনবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌরসভা সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় ৩ নম্বর ওয়ার্ডের বৈলগ্রাম এলাকায় তিনটি গুরুত্বপূর্ণ আরসিসি সড়কের উন্নয়ন করা হবে। এর মধ্যে বৈলগ্রাম ওমরপুর থেকে তালোড়া সড়কের বিটুর বাড়ি পর্যন্ত ২০০ মিটার, বৈলগ্রাম ইউনুসের পুকুরপাড় থেকে কবরস্থান পর্যন্ত ৩৪০ মিটার এবং বৈলগ্রাম উত্তরপাড়া ওমরপুর থেকে তালোড়া সড়কের ফটিকের বাড়ি পর্যন্ত ২১০ মিটার সড়কে আরসিসি ঢালাই কাজ সম্পন্ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সড়কগুলো নির্মিত হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন চলাচলে ইতিবাচক প্রভাব পড়বে। তারা সময়মতো উন্নয়ন কাজ শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।














