চট্টগ্রাম ০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহারীকান্দা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা; নিহতদের মরদেহ ময়নাতদন্তে, তদন্ত শুরু করেছে পুলিশ।

জামালপুরে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে সিএনজি, নিহত ২, আহত ১

নাজমুল হাসান, জামালপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জামালপুর সদর উপজেলার নান্দিনা ইউনিয়নের লাহারীকান্দা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই যাত্রী নিহত এবং একজন আহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাদারগঞ্জ উপজেলার আমরীতলা এলাকার মৃত ওয়াদুদের ছেলে বিল্লাল হোসেন (৪৫)। অপর নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত আরিফ চৌধুরীকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা লাহারীকান্দা এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
নিহত বিল্লাল হোসেনের ভাতিজা আরিফ জানান, বিল্লাল হোসেন ময়মনসিংহে ছেলেকে দেখতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই দুইজনের মৃত্যু হয় এবং অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের দাবি, মহাসড়কে অতিরিক্ত গতি, অসতর্ক চালনা এবং ট্রাফিক নিয়ম অমান্যের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নজরদারি বৃদ্ধি এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহারীকান্দা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা; নিহতদের মরদেহ ময়নাতদন্তে, তদন্ত শুরু করেছে পুলিশ।

জামালপুরে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে সিএনজি, নিহত ২, আহত ১

আপডেট সময় : ০৩:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬