চট্টগ্রাম ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে স্পিকার বক্স ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে উদ্ধার ২,১০০ পিস ইয়াবা; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা।

বগুড়ায় ডিবির অভিযানে ২,১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সদর থানায় মামলা

জুয়েল রানা, বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) দুপুর ২টা ৩৯ মিনিটে এসআই (নিরস্ত্র) মো. স্বপন মিয়ার নেতৃত্বে একটি ডিবি দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার ইয়াকুবিয়া স্কুল মোড়সংলগ্ন কাজী ওয়াকফ টাওয়ারের উত্তর পাশের পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানে চারমাথা ধমকপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে মো. আব্দুল্লাহ আল রাহাত মামুন (২২)-কে একটি মাঝারি আকারের স্পিকার বক্সসহ আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে স্পিকার বক্সটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাদা কস্টেপে মোড়ানো দুটি পুঁটলি উদ্ধার করা হয়।

ডিবি জানায়, প্রতিটি পুঁটলিতে ১০টি করে মোট ২০টি ছোট নীল রঙের এয়ারটাইট প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ১০০টি করে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি জানান, বগুড়া শহরের চারমাথা ভবেরবাজার এলাকায় অবস্থিত তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ‘আলামিন ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কস’-এর ড্রয়ারে আরও ইয়াবা মজুত রয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে অভিযান চালিয়ে একটি নীল রঙের পলিথিন প্যাকেট থেকে আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সব মিলিয়ে অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে বগুড়া শহরের বিভিন্ন মাদকসেবী ও ক্রেতার কাছে ইয়াবা বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে স্পিকার বক্স ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে উদ্ধার ২,১০০ পিস ইয়াবা; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা।

বগুড়ায় ডিবির অভিযানে ২,১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সদর থানায় মামলা

আপডেট সময় : ০৩:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬