বাথরুমের ছাদ থেকে উদ্ধার তিনটি গাঁজা গাছ; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের
ভোলার বোরহানউদ্দিনে ৩টি গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
- আপডেট সময় : ০৯:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনটি গাঁজা গাছ উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ২৫ জুলাই ২০২৬ দুপুর ২টা ৩০ মিনিটে বোরহানউদ্দিন থানার এসআই (নিরস্ত্র) হুসাইন মো. জুয়েল শেখ সঙ্গীয় ফোর্সসহ টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অংকন দে (২৯)-এর বসতঘরের বাথরুমের ছাদ থেকে তিনটি কথিত গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে অংকন দেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন অংকন দে (২৯)। তিনি মৃত নিরঞ্জন দে (তপন)-এর ছেলে। তাঁর বাড়ি মুলাইপত্তন, ৮ নম্বর ওয়ার্ড, টবগী ইউনিয়ন, বোরহানউদ্দিন উপজেলা, ভোলা জেলা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বোরহানউদ্দিন থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














