সুতালড়ী ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার
শিক্ষা, উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী মাঠে হান্নান মোল্লা
- আপডেট সময় : ১১:৩৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৭১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আসন্ন সুতালড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন মোঃ হান্নান মোল্লা।
মোঃ হান্নান মোল্লা তরুণ নেতৃত্ব, পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি ও দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনায় রয়েছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে হরিরামপুর উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লা বলেন, সুতালড়ী ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান। একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।
তিনি জানান, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রশাসনিক স্বচ্ছতা এবং জনসেবা—এই পাঁচটি বিষয়কে গুরুত্ব দিয়ে জনগণের পাশে থাকতে চান।
হান্নান মোল্লার দাবি, দীর্ঘদিন ধরে তিনি দলীয় নেতা-কর্মীদের সংগঠিত করা, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, মোঃ হান্নান মোল্লা এর আগে উপজেলা যুবদলের সদস্য এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় রাজনীতির পাশাপাশি এলাকায় তার সামাজিক যোগাযোগ ও গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয়দের অনেকেই মনে করেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে ঘিরে আলোচনা বাড়ছে। তার সমর্থকদের মতে, তিনি সুতালড়ী ইউনিয়নের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লা আরও বলেন, নির্বাচিত হলে সুতালড়ী ইউনিয়নকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
তিনি বলেন, জনগণের সহযোগিতা ও ভালোবাসা পেলে সুতালড়ী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন।
তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।














