২৫ জুলাইয়ের সিলেট বিভাগীয় সমাবেশে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান নেতৃবৃন্দ
সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ, ২৫ জুলাই অংশগ্রহণের আহ্বান
- আপডেট সময় : ০৮:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

সিলেট | ২৩ জুলাই ২০২৬: গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল, বৈরাগী ও রামপাশা বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে সমাবেশসংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা আমীর এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মুকসিত আখতার, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান, রামপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিয়া মোহাম্মদ সাহেদ, ইউনিয়ন জামায়াতের সভাপতি রজব আলী, মাওলানা আসাব উদ্দিন, তানবির আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতৃবৃন্দ লিফলেট বিতরণের মাধ্যমে সর্বস্তরের জনগণকে আগামী ২৫ জুলাই সিলেট বিভাগীয় সমাবেশে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সাংগঠনিক প্রচারণা জোরদার করা হয়েছে বলে আয়োজকরা জানান।














