চট্টগ্রাম ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

এজলাসে পেপার ওয়েট নিক্ষেপের অভিযোগ; আহত নারী আইনজীবী হাসপাতালে, নিরপেক্ষ তদন্ত ও বিভাগীয় ব্যবস্থার দাবি

গোপালগঞ্জ আদালতে পেপার ওয়েটের আঘাতে শিক্ষানবিশ নারী আইনজীবী আহতের অভিযোগ, বিচারকের বিরুদ্ধে তদন্তের দাবি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুলাই) সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে জেলা আইনজীবী মহলে ব্যাপক চাঞ্চল্য, ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।
আহত শিক্ষানবিশ আইনজীবীর নাম সাবিহা সুলতানা।

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রের দাবি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়ার আদালতে বিচারকাজ চলাকালে এজলাসের পেছনের সারিতে কয়েকজন মক্কেল নিজেদের মধ্যে কথা বলছিলেন। এ সময় বিচারক তাদের নীরব থাকতে নির্দেশ দেন।

অভিযোগ অনুযায়ী, উপস্থিত ব্যক্তিরা শান্ত হয়ে গেলেও বিচারক হঠাৎ টেবিলে থাকা একটি ভারী পেপার ওয়েট ছুড়ে মারেন। সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়।

পরে সহকর্মীরা দ্রুত তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর চিকিৎসাধীন থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনার পর আহত আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একইভাবে অভিযোগের বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়ার বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির একাধিক সদস্য ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আইনজীবী দাবি করেন, সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে আদালতে মক্কেল ও আইনজীবীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ আগেও ছিল।

আইন বিশেষজ্ঞদের মতে, বিচারকের আচরণ সংক্রান্ত অভিযোগ সত্য প্রমাণিত হলে তা বিচার বিভাগের শৃঙ্খলা ও পেশাগত নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তবে ঘটনার প্রকৃত দায়-দায়িত্ব নির্ধারণে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও সাধারণ বিচারপ্রার্থীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা এবং উচ্চ আদালতের নজরদারির দাবি জানিয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন বা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

এজলাসে পেপার ওয়েট নিক্ষেপের অভিযোগ; আহত নারী আইনজীবী হাসপাতালে, নিরপেক্ষ তদন্ত ও বিভাগীয় ব্যবস্থার দাবি

গোপালগঞ্জ আদালতে পেপার ওয়েটের আঘাতে শিক্ষানবিশ নারী আইনজীবী আহতের অভিযোগ, বিচারকের বিরুদ্ধে তদন্তের দাবি

আপডেট সময় : ০৮:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬