চট্টগ্রাম ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

দ্বিতীয় মেয়াদের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি অনুমোদন, মানবিক সেবা সম্প্রসারণের প্রত্যয়

ধুনটে আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রবিউল ইসলাম রবি ও সম্পাদক জাবের আহমেদ

আশরাফুদ্দীন আল আজাদ | বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার ধুনট উপজেলার মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক-এর দ্বিতীয় মেয়াদের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মাওলানা রবিউল ইসলাম রবি সভাপতি এবং মো. জাবের আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুফতী আশেকে এলাহী শিবলী কমিটির অনুমোদন প্রদান করেন। ঘোষিত কমিটি ২১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়ে ২০ জুলাই ২০২৭ পর্যন্ত অথবা পরবর্তী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. শরিফুল ইসলাম খোকন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মুফতী কাউসার আহমেদ ও ডা. মো. নাজমুল হোসেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মুফতী আব্দুস সবুর, সহ-সভাপতি হাফেজ জিহাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শুভ, সাংগঠনিক সম্পাদক একে আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ ও মুফতী শাহাদাত হোসেন, ডোনার বিষয়ক সম্পাদক মো. মাহদী হাসান, জনসংযোগ ও দপ্তর সম্পাদক মো. আবু তালেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শিহাব উদ্দিন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম, মো. সজিব আহমেদ ও আরিফুল ইসলাম অন্তর।

সংগঠন সূত্রে জানা গেছে, ২০২৫ সালে প্রতিষ্ঠার পর গত এক বছরে আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক জরুরি রক্ত সংগ্রহ ও সরবরাহ, স্বেচ্ছায় রক্তদাতা তৈরি এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকায় ইতিবাচক সুনাম অর্জন করেছে। সেই অভিজ্ঞতার আলোকে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ, নিরাপদ রক্তদান আন্দোলনকে শক্তিশালী করা এবং মানবিক সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যেই দ্বিতীয় মেয়াদের এই কমিটি গঠন করা হয়েছে।

প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুফতী আশেকে এলাহী শিবলী বলেন, “নবগঠিত কমিটির সদস্যরা নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। তাদের নেতৃত্বে রক্তদান আন্দোলন আরও বেগবান হবে এবং মানবিক সেবার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আমি আশাবাদী।”

নবগঠিত কমিটির নেতারা সকল স্বেচ্ছাসেবক, রক্তদাতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন, যাতে জরুরি রক্তের প্রয়োজনে আরও দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দ্বিতীয় মেয়াদের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি অনুমোদন, মানবিক সেবা সম্প্রসারণের প্রত্যয়

ধুনটে আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রবিউল ইসলাম রবি ও সম্পাদক জাবের আহমেদ

আপডেট সময় : ০৬:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬