চট্টগ্রাম ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা; পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ

কাশিয়ানীতে মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুক পোস্টের অভিযোগে বিক্ষোভ মিছিল, অভিযুক্তকে আটক করেছে পুলিশ

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য পোস্ট করার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার পোনা মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই গ্রামের জগলুল হায়দার শাহিন (৬০) নামের এক ব্যক্তি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে মহানবী (সা.) ও তাঁর স্ত্রীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করেন।

স্থানীয় সূত্র জানায়, বিষয়টি জানাজানি হলে স্থানীয় উলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লিদের একটি দল অভিযুক্ত ব্যক্তির কাছে এ বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা কাশিয়ানী এলাকায় বিক্ষোভ মিছিল করেন। তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কাশিয়ানী থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা; পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ

কাশিয়ানীতে মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুক পোস্টের অভিযোগে বিক্ষোভ মিছিল, অভিযুক্তকে আটক করেছে পুলিশ

আপডেট সময় : ০৭:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬