চট্টগ্রাম ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা; ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মহানবী (সা.) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে একজন আটক

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করার অভিযোগে জগলুল হায়দার শাহিন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা জগলুল হায়দার শাহিনের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মহানবী (সা.) ও তাঁর স্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য প্রকাশের অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিদের একটি দল অভিযুক্ত ব্যক্তির কাছে এর ব্যাখ্যা জানতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ব্যক্তিকে নিরাপত্তার স্বার্থে আটক করে থানায় নিয়ে যায়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ তাজউদ্দিন আহম্মদ গণমাধ্যমকে বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ফেসবুক পোস্টের সত্যতা, সংশ্লিষ্ট ডিজিটাল তথ্য-উপাত্ত এবং ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা; ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মহানবী (সা.) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে একজন আটক

আপডেট সময় : ০৪:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬