চট্টগ্রাম ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

অভিযানে ১১টি মামলা; কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান, অব্যাহত থাকবে জেলা প্রশাসনের অভিযান

গোপালগঞ্জে দক্ষিণ বাংলা গেস্ট হাউজে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১১ মামলা, কারাদণ্ড ও ১.৬০ লাখ টাকা জরিমানা

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ বাংলা গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১১টি মামলা দায়ের করেছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (নেজারত, রাজস্ব, ফরমস অ্যান্ড স্টেশনারি এবং ব্যবসা-বাণিজ্য শাখা) এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী দায়ের করা একটি মামলায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারায় আরেকটি মামলায় একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া দণ্ডবিধির ২৯২, ২৯৩ ও ২৯৪ ধারায় দায়ের করা আটটি মামলায় মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পৃথক আরেকটি মামলায় দণ্ডবিধির ২৯২(ঙ) ধারায় একজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এনডিসি অনিরুদ্ধ দেব রায় বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে জেলা প্রশাসন নিয়মিত নজরদারি চালিয়ে যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু গেস্ট হাউজ নয়, গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় আবাসিক বাসা ভাড়া নিয়েও অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ রয়েছে। সচেতন মহল এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, আইন লঙ্ঘন করে কোনো আবাসিক হোটেল, গেস্ট হাউজ কিংবা ভাড়া বাসায় অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অভিযানে ১১টি মামলা; কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান, অব্যাহত থাকবে জেলা প্রশাসনের অভিযান

গোপালগঞ্জে দক্ষিণ বাংলা গেস্ট হাউজে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১১ মামলা, কারাদণ্ড ও ১.৬০ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬