চট্টগ্রাম ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বিএসএফের গুলিতে নিহত দিনমজুরের পরিবারকে সরকারের ৫০ হাজার টাকা সহায়তা, কবর জিয়ারত ও সমবেদনা জানান সংসদ সদস্য

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে সরকার, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত দিনমজুর মুজিবুর রহমান (মুজিব)-এর পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারের দেওয়া ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক নিহতের পরিবারের হাতে তুলে দিয়েছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

সোমবার (২০ জুলাই) বিকেলে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লাখাইরচর গ্রামে নিহত মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান সংসদ সদস্য। এ সময় তিনি নিহতের কবর জিয়ারত করেন এবং সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত সংলগ্ন মনু নদীর ভারতের সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে গেলে বিএসএফের গুলিতে নিহত হন শরীফপুর ইউনিয়নের লাখাইরচর গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান। তিনি আজিজুর রহমানের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাঁর মৃত্যুর পর স্ত্রী, দুই শিশু সন্তান ও বৃদ্ধ মা চরম আর্থিক সংকটে পড়েন।

বিষয়টি স্থানীয় সংসদ সদস্য সরকারের উচ্চপর্যায়ে অবহিত করলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা অনুমোদন করা হয়। এছাড়া স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন এবং কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস শফি আহমদ দিনারের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে অতিরিক্ত ১৪ হাজার টাকা নগদ সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, “পাশের দেশ আমাদের সঙ্গে সংযমপূর্ণ আচরণ করবে—এটাই প্রত্যাশা। সীমান্তে নিরীহ মানুষকে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ছোট দেশ হতে পারে, তবে আমরা ঐক্যবদ্ধ। সরকার এবং বিএনপির নেতাকর্মীরা নিহত পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, বিএনপি নেতা আলমগীর ভূঁইয়া, শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদ নিপাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিএসএফের গুলিতে নিহত দিনমজুরের পরিবারকে সরকারের ৫০ হাজার টাকা সহায়তা, কবর জিয়ারত ও সমবেদনা জানান সংসদ সদস্য

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে সরকার, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা

আপডেট সময় : ০৪:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬