চট্টগ্রাম ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুরে আয়োজিত ক্যাম্পে ৭০০ মানুষের পাশাপাশি ২০০টি গবাদিপশুর চিকিৎসাসেবা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প: দুর্গম চরাঞ্চলের ৭০০ মানুষ ও ২০০ গবাদিপশু পেল চিকিৎসাসেবা

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ৫৩ বিজিবির উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে দুর্গম চরাঞ্চলের প্রায় ৭০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। একই সঙ্গে আয়োজিত ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে ২০০টি গবাদিপশুর চিকিৎসাসেবা প্রদান করা হয়, যা স্থানীয় খামারিদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হয়েছে।

চিকিৎসা কার্যক্রমে অংশ নেন বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দুইজন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ, ৫৩ বিজিবি ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এ কর্মরত দুইজন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের একজন ভেটেরিনারি চিকিৎসকসহ মোট ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

৫৩ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সীমান্তবাসীর স্বাস্থ্যসেবা, জনকল্যাণ এবং সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম চরাঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া অত্যন্ত কঠিন। বিজিবির এই উদ্যোগ তাদের জন্য অনেক উপকার বয়ে এনেছে। তারা এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুরে আয়োজিত ক্যাম্পে ৭০০ মানুষের পাশাপাশি ২০০টি গবাদিপশুর চিকিৎসাসেবা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প: দুর্গম চরাঞ্চলের ৭০০ মানুষ ও ২০০ গবাদিপশু পেল চিকিৎসাসেবা

আপডেট সময় : ০৪:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬