চট্টগ্রাম ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ; ১০১ সদস্যের জেলা কমিটিতেও নেই সংশ্লিষ্ট নারীর নাম

আপত্তিকর অবস্থায় আটক নারী এনসিপির নেত্রী নন, বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান

মো. তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে এক নারীকে এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নড়াইল জেলা নেত্রী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন পোস্ট ও প্রচারণা চালানো হয়। তবে এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং অসত্য বলে জানিয়েছে নড়াইল জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২০ জুলাই) নড়াইল জেলা এনসিপির সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় দুই মাস আগে লোহাগড়ায় জাতীয় নাগরিক পার্টির একটি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। ওই অনুষ্ঠানে গণমানুষের অংশগ্রহণের পাশাপাশি পরিচিত ও অপরিচিত অনেকেই উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট নারীও উপস্থিত ছিলেন এবং উপস্থিত অন্যান্য অংশগ্রহণকারীদের মতো তাকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছিল।

তবে অনুষ্ঠান-পরবর্তী সাংগঠনিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রাথমিক যাচাই-বাছাই পর্যায়েই তিনি বাদ পড়েন। পরবর্তীতে গঠিত নড়াইল জেলা এনসিপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতেও তার কোনো পদ বা সাংগঠনিক সম্পৃক্ততা নেই।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলোচিত ওই নারী জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলা কমিটি কিংবা দলের অন্য কোনো সাংগঠনিক ইউনিটের সদস্য নন। ফলে তাকে এনসিপির নেত্রী বা কর্মী হিসেবে পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

এনসিপির পক্ষ থেকে এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তথ্য যাচাই করে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে নড়াইল জেলা এনসিপির ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা পর্যালোচনায়ও আলোচিত নারীর নাম পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ; ১০১ সদস্যের জেলা কমিটিতেও নেই সংশ্লিষ্ট নারীর নাম

আপত্তিকর অবস্থায় আটক নারী এনসিপির নেত্রী নন, বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান

আপডেট সময় : ০২:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬