চট্টগ্রাম ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

উত্তর বালিগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অপেক্ষায় পরিবার

কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে এক মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত প্রায় ৯টার দিকে ঘটে যাওয়া এ ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

নিহত দিপালী সিনহা (৩৩) উপজেলার মাধবপুর ইউনিয়নের গকুল সিংহের গাঁও এলাকার বিমানন্দ সিনহার মেয়ে এবং উত্তর বালিগাঁও গ্রামের রাজিব কুমার সিংহের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল বলে প্রতিবেশীরা দাবি করেছেন। কয়েকজন স্থানীয় বাসিন্দার ভাষ্য অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ এবং পারিবারিক পরিবেশের কারণে দিপালী মানসিক চাপে ছিলেন বলে তাদের ধারণা। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তে নিশ্চিত হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান, দিপালী সিনহা শান্ত ও স্বল্পভাষী স্বভাবের ছিলেন। সাম্প্রতিক সময়ে তাকে উদ্বিগ্ন ও মানসিকভাবে বিপর্যস্ত মনে হয়েছে বলে তারা উল্লেখ করেন।

নিহতের ছোট ভাই দিপক সিংহ জানান, ঘটনার আগে তার বোনের সঙ্গে কথা হয়েছিল। তিনি সিলেটে রথযাত্রা দেখতে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। পরে আবার জানান, তার স্বামী যেতে নিষেধ করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তিনি কোনো নিশ্চিত মন্তব্য করেননি।
অন্যদিকে স্বামী রাজিব কুমার সিংহ দাবি করেন, তার স্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে অভিমান করতেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে চিকিৎসাও করানো হয়েছিল বলে তিনি জানান। রাজিব বলেন, “আমাদের দুটি সন্তান রয়েছে। এমন ঘটনা ঘটবে কখনো কল্পনাও করিনি।”

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অভিযোগ পাওয়া গেলে বা তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়রা এখন ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উত্তর বালিগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অপেক্ষায় পরিবার

কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ

আপডেট সময় : ০২:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬