চট্টগ্রাম ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জুন মাসের কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অপরাধ পর্যালোচনা এবং বদলিজনিত বিদায়ী ওসিকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, কৃতী সদস্যদের সম্মাননা ও ওসি আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা এবং বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) গোপালগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ-এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনসের ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
কল্যাণ সভায় জুন ২০২৬ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা বিভিন্ন ক্যাটাগরির পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জনগণের আস্থা অর্জনে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কল্যাণ সভার শেষ পর্যায়ে বদলিজনিত কারণে বিদায়ী গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আনিসুর রহমান-কে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভকামনা জানিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

একই দিন পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুন ২০২৬ মাসে জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার তদন্তের অগ্রগতি, গুরুত্বপূর্ণ মামলার বর্তমান অবস্থা, অপরাধ প্রবণতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। তদন্ত কার্যক্রম আরও গতিশীল ও সময়মতো সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জুন মাসের কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অপরাধ পর্যালোচনা এবং বদলিজনিত বিদায়ী ওসিকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, কৃতী সদস্যদের সম্মাননা ও ওসি আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৯:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬