চট্টগ্রাম ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

নিরাপত্তা চেয়ে আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যেই আটক; পরিবার বলছে হয়রানি, পুলিশ বলছে মামলার তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার একদিন পর গোদাগাড়ীর ব্যবসায়ী আবুল কালাম আজাদ আটক, এলাকায় চাঞ্চল্য

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শীর্ষ ব্যবসায়ী ও আমদানিকারক মো. আবুল কালাম আজাদকে আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন দেওয়ার মাত্র একদিন পরই তাকে আটক করা হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া একটি মামলার তদন্তের স্বার্থে এবং প্রাথমিক সংশ্লিষ্টতার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) দিবাগত মধ্যরাতে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও গোদাগাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে পৌরসভার মহিষালবাড়ী (সাগরপাড়া) এলাকায় নিজ বাসা থেকে আবুল কালাম আজাদকে আটক করা হয়।

স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাকে হয়রানির শিকার হতে হচ্ছে। তাদের দাবি, অতীতেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মাদক মামলা দায়ের করা হয়েছিল এবং বর্তমানেও একটি মহল তাকে সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।

তবে গোদাগাড়ী থানা পুলিশ ও রাজশাহী জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে কাউকে আটক করা হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া একটি মামলার তদন্তে তার প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জমা দেন। আবেদনে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যবসা পরিচালনায় সুরক্ষা প্রদান এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি মেসার্স নাহার এন্টারপ্রাইজ, মেসার্স এম.এ. ব্রিকস ও মা ব্রিকস-এর স্বত্বাধিকারী। এছাড়া তিনি সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই)-এর সদস্য। তার দাবি, তিনি নিয়মিত সরকারি কোষাগারে ভ্যাট ও আয়কর পরিশোধ করে আসছেন।

আবেদনে আরও বলা হয়, বিগত প্রায় ১৭ বছর ধরে তিনি রাজনৈতিক কারণে বৈষম্য ও হয়রানির শিকার হয়েছেন এবং সরকার পরিবর্তনের পরও তার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তিনি একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান।

নিরাপত্তা চেয়ে আবেদন করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তার আটকের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়ার পরবর্তী অগ্রগতির দিকে সংশ্লিষ্টদের নজর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নিরাপত্তা চেয়ে আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যেই আটক; পরিবার বলছে হয়রানি, পুলিশ বলছে মামলার তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার একদিন পর গোদাগাড়ীর ব্যবসায়ী আবুল কালাম আজাদ আটক, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৭:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬