চট্টগ্রাম ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাতের আঁধারে ঈদ শুভেচ্ছার ফেস্টুন ছেঁড়ার অভিযোগ; তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি

নাগেশ্বরীতে তাঁতিদলের ফেস্টুন ছেঁড়ার অভিযোগে থানায় জিডি, তীব্র নিন্দা জেলা তাঁতিদলের

মো. কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় তাঁতিদলের টাঙানো একটি ফেস্টুন রাতের আঁধারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কুড়িগ্রাম জেলা তাঁতিদল। একই সঙ্গে ঘটনাটিকে পরিকল্পিত ও রাজনৈতিক শিষ্টাচারবিরোধী উল্লেখ করে নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নাগেশ্বরী উপজেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক শাওন আহম্মেদ লেবু।

অভিযোগ অনুযায়ী, উপজেলার পোস্ট অফিস সংলগ্ন এলাকায় নাগেশ্বরী উপজেলা তাঁতিদলের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে একটি ফেস্টুন টাঙানো হয়েছিল। সংগঠনের দাবি, ১৭ জুলাই পর্যন্ত ফেস্টুনটি অক্ষত থাকলেও রাতের অন্ধকারে দুর্বৃত্তরা সেটি ছিঁড়ে ফেলে।
ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। উপজেলা তাঁতিদলের নেতারা অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক সহাবস্থান ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী এবং এর মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা হতে পারে।

নাগেশ্বরী উপজেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক শাওন আহম্মেদ লেবু জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে তিনি নাগেশ্বরী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, “দিনের বেলায় ফেস্টুন ঠিক থাকলেও রাতের অন্ধকারে এটি ছিঁড়ে ফেলা হয়েছে, যা পরিকল্পিত বলেই মনে হচ্ছে। আমরা বিশ্বাস করি রাজনীতি হবে জনগণের সেবা ও ইতিবাচক প্রতিযোগিতার মাধ্যম। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে হেয়প্রতিপন্ন করা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

তিনি আরও বলেন, “আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাতের আঁধারে ঈদ শুভেচ্ছার ফেস্টুন ছেঁড়ার অভিযোগ; তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি

নাগেশ্বরীতে তাঁতিদলের ফেস্টুন ছেঁড়ার অভিযোগে থানায় জিডি, তীব্র নিন্দা জেলা তাঁতিদলের

আপডেট সময় : ১১:০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬