চট্টগ্রাম ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

অবৈধ টিলা কাটা, ভারী বৃষ্টি ও পুনর্বাসনের অভাবে বাড়ছে দুর্যোগের আশঙ্কা

মৌলভীবাজারে টিলাধসের ঝুঁকিতে অন্তত ৫০ হাজার মানুষ, বর্ষায় বাড়ছে প্রাণহানির আশঙ্কা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ষা মৌসুম শুরু হলেই মৌলভীবাজারের টিলা ও পাহাড়ঘেরা জনপদে বাড়ে আতঙ্ক। জেলার বিভিন্ন উপজেলার টিলা ও পাহাড়সংলগ্ন এলাকায় অন্তত ৫০ হাজার মানুষ বর্তমানে টিলাধসের ঝুঁকি নিয়ে বসবাস করছে। সংশ্লিষ্টদের মতে, অবৈধভাবে টিলা কাটা, ভারী বৃষ্টিপাত এবং দুর্বল হয়ে পড়া পাহাড়ি ঢালের কারণে প্রতিবছরই প্রাণহানির ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া এলাকায় টিলার একটি অংশ ধসে পড়েছে। এরপরও জীবিকার তাগিদ ও বিকল্প আবাসনের অভাবে একটি পরিবার সেখানে বসবাস অব্যাহত রেখেছে।

জানা গেছে, জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, জুড়ী, বড়লেখা, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলায় বিস্তৃত টিলা ও পাহাড়ি এলাকা রয়েছে। এসব এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অন্তত ৫০ হাজার মানুষের বসবাস। বছরের বিভিন্ন সময় অবৈধভাবে টিলা কাটার কারণে বর্ষাকালে টিলাধসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত নজরদারির অভাবে বিভিন্ন স্থানে অব্যাহতভাবে টিলা কাটা হচ্ছে। এতে পাহাড়ের ঢাল দুর্বল হয়ে পড়ছে এবং সামান্য ভারী বৃষ্টিতেই ধসের আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে শ্রীমঙ্গলের রাধানগর, মহাজিরাবাদ এবং কমলগঞ্জের কালেঙ্গা এলাকায় ঝুঁকি বেশি বলে স্থানীয়রা জানিয়েছেন।

লাখাইছড়া এলাকার বাসিন্দা সবিতা তাঁতী, শশী তাঁতী, ফ্রান্সিস কন্দ ও জয়ন্তী তাঁতী বলেন, “প্রতিবছর বর্ষায় পাহাড়ধসের আতঙ্কে থাকতে হয়। বসতির পাশের পাহাড়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় ধসে পড়তে পারে। নিরাপদ স্থানে যাওয়ার মতো জায়গা বা সামর্থ্য আমাদের নেই।”
তারা জানান, তিন বছর আগে পাশের একটি টিলা ধসে চারজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়ায় ঝুঁকি নিয়েই বসবাস করতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালের ১৯ আগস্ট শ্রীমঙ্গলের লাখাইছড়া চা-বাগানে টিলাধসে চার নারী শ্রমিক নিহত হন। একই বছরে কুলাউড়ার ভাটেরা এলাকায় পাহাড়ধসে তিন শিশু এবং চাতলাপুর চা-বাগানে আরও এক নারীর মৃত্যু হয়। ২০২৪ সালে কমলগঞ্জ উপজেলার আদমপুর বন বিটের কালেঞ্জি খাসিয়াপুঞ্জিতে টিলাধসে এক নারী নিহত হন। এছাড়া ২০২৫ সালের ফেব্রুয়ারিতে টিলার মাটি সংগ্রহ করতে গিয়ে মাটিচাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। গত চার বছরে টিলাধসের ঘটনায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাতীয় পরিষদের সদস্য আ স ম সালেহ সোহেল বলেন, “অবৈধভাবে টিলা কাটা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। টিলা সংরক্ষণে কঠোর ব্যবস্থা না নিলে প্রতিবছর এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে।”

মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাঈদুল ইসলাম বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী অনুমতি ছাড়া টিলা কাটা দণ্ডনীয় অপরাধ। অভিযোগ পেলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, বর্ষা শুরুর পর থেকেই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক করা হচ্ছে এবং প্রয়োজনীয় সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, টিলাধসে প্রাণহানি এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় সচেতনতামূলক প্রচার, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, অবৈধ টিলা কাটা বন্ধ, ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসন এবং নিয়মিত পরিবেশগত নজরদারি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থেকেই যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অবৈধ টিলা কাটা, ভারী বৃষ্টি ও পুনর্বাসনের অভাবে বাড়ছে দুর্যোগের আশঙ্কা

মৌলভীবাজারে টিলাধসের ঝুঁকিতে অন্তত ৫০ হাজার মানুষ, বর্ষায় বাড়ছে প্রাণহানির আশঙ্কা

আপডেট সময় : ০৮:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬