চট্টগ্রাম ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সুরিগাতি এলাকায় রাতের দুর্ঘটনা, মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি

মোল্লাহাটে ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

আল হাফিজ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সুরিগাতি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় প্রায় ৭৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধ নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে মোল্লাহাট থানাধীন সুরিগাতি গ্রামের সরকারি পুকুরের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগতির যানবাহন ওই বৃদ্ধকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ঘাতক যানবাহনটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৭৫ বছর। তার পরনে ছিল লুঙ্গি ও শার্ট। সংবাদ লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ ঘাতক যানবাহন শনাক্তে কাজ করছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সুরিগাতি এলাকায় রাতের দুর্ঘটনা, মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি

মোল্লাহাটে ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

আপডেট সময় : ১০:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬