চট্টগ্রাম ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কচুয়াই ইউনিয়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন; ৪৫ হাজার কৃষকের তথ্য সংরক্ষণ ও স্মার্ট কৃষক কার্ড বিতরণের ঘোষণা

পটিয়ায় কৃষকের স্মার্ট ডাটাবেজ কার্যক্রম পরিদর্শনে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ১২:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম, পটিয়া | ১৮ জুলাই ২০২৬: চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে কৃষকদের তথ্যভিত্তিক স্মার্ট ডাটাবেজ কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ। মাঠপর্যায়ে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম ঘুরে দেখে তিনি বলেন, কৃষি খাতে ডিজিটাল সেবা নিশ্চিত করতে কৃষকদের জন্য একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হচ্ছে, যা ভবিষ্যতে কৃষি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করবে।

গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় উপজেলার কচুয়াই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিমহাজন বাড়িতে আয়োজিত পরিদর্শনকালে মন্ত্রী জানান, ইতোমধ্যে প্রায় ৪৫ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। জমির মালিকানার ভিত্তিতে কৃষকদের পাঁচটি শ্রেণিতে বিভক্ত করে পর্যায়ক্রমে স্মার্ট কৃষক কার্ড বিতরণ করা হবে।

তিনি বলেন, প্রতিটি কার্ডে একজন কৃষকের পূর্ণাঙ্গ ডাটাবেজ সংরক্ষিত থাকবে। এতে কৃষকের জমির মালিকানা, চাষাবাদের ধরন, উৎপাদন, ফলন, জমির ধারণক্ষমতা, মৎস্য চাষ এবং প্রাণিসম্পদ সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত থাকবে। ফলে প্রয়োজনের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহজেই কৃষকের তথ্য যাচাই করতে পারবে এবং কৃষকরা সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও বিভিন্ন সেবা দ্রুত পাবেন।

মন্ত্রী আরও বলেন, অতীতে কৃষকদের তথ্যভিত্তিক কোনো সমন্বিত কার্ড ব্যবস্থা না থাকায় অনেকেই বিভিন্ন ধরনের অনিয়ম, হয়রানি ও প্রতারণার শিকার হয়েছেন। নতুন এই ডাটাবেজ ও স্মার্ট কার্ড চালুর মাধ্যমে কৃষকদের হয়রানি কমবে এবং সরকারি সেবা প্রাপ্তিতে স্বচ্ছতা নিশ্চিত হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক, কৃষি তথ্য কার্যক্রমের মহাপরিচালক আবদুর রহিম, চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলী জিন্নাহ, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পরিচালক আপ্রু মারমা, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিব উল্লাহ, সিনিয়র উপজেলা কৃষি কর্মকর্তা স্বপন চন্দ্র দে, টিটন দে এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, তথ্যপ্রযুক্তিনির্ভর কৃষক ডাটাবেজ চালু হলে কৃষি খাতে পরিকল্পনা গ্রহণ, ভর্তুকি বিতরণ, প্রণোদনা প্রদান এবং কৃষি উৎপাদন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কচুয়াই ইউনিয়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন; ৪৫ হাজার কৃষকের তথ্য সংরক্ষণ ও স্মার্ট কৃষক কার্ড বিতরণের ঘোষণা

পটিয়ায় কৃষকের স্মার্ট ডাটাবেজ কার্যক্রম পরিদর্শনে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ

আপডেট সময় : ১২:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬