চট্টগ্রাম ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

উনশিয়া বাজারে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিতরণ ও শিশুর ক্ষতস্থানে সেলাই করার অভিযোগ; তদন্তের আশ্বাস ওষুধ প্রশাসনের

কোটালিপাড়ায় সাইনবোর্ডবিহীন ফার্মেসিতে কথিত গ্রাম ডাক্তারের ‘অপারেশন’, তদন্তের আশ্বাস প্রশাসনের

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ১০:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ | ১৮ জুলাই ২০২৬: গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া বাজারে মো. আশরাফ (৫০) নামে এক কথিত গ্রাম ডাক্তারের বিরুদ্ধে সাইনবোর্ডবিহীন ফার্মেসিতে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা প্রদান এবং রোগীদের ক্ষতস্থানে সেলাইসহ ছোটখাটো শল্যচিকিৎসা (মাইনর সার্জিক্যাল প্রসিডিউর) করার অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উনশিয়া বাজারে পরিচালিত ওই ফার্মেসিতে কোনো দৃশ্যমান সাইনবোর্ড নেই। অভিযোগ রয়েছে, রোগীদের প্রেসক্রিপশন প্রদান না করে সরাসরি ওষুধ সরবরাহ করা হয়। এছাড়া বিভিন্ন বয়সী রোগীদের ক্ষতস্থানে সেলাইসহ চিকিৎসাসেবা দেওয়া হয়ে থাকে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা যায়, মো. আশরাফ তার ফার্মেসির মেঝেতে বসে এক শিশুর থুতনির ক্ষতস্থানে সেলাই করছেন। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় তার ছেলে আব্দুল্লাহ মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে সহায়তা করছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মো. আশরাফ নিজেকে একজন পল্লী চিকিৎসক দাবি করেন। তিনি বলেন, চিকিৎসাসেবা প্রদানের জন্য তার প্রয়োজনীয় প্রশিক্ষণ রয়েছে এবং পল্লী চিকিৎসক হিসেবে প্রশিক্ষণের সনদ, ফার্মেসি পরিচালনার জন্য ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট প্রশিক্ষণের সনদও রয়েছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে এসব নথি প্রদর্শন করতে পারেননি। তিনি আরও বলেন, ছোট বাজার হওয়ায় ফার্মেসিতে সাইনবোর্ড টানানো হয়নি।

এ বিষয়ে গোপালগঞ্জের ওষুধ তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক বলেন, তিনি সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন। তার ভাষ্য, প্রতিটি ফার্মেসিতে সাইনবোর্ড থাকা বাধ্যতামূলক। কোনো ফার্মাসিস্ট বা ওষুধ বিক্রেতার ফার্মেসিতে রোগীর অপারেশন বা শল্যচিকিৎসা করার আইনগত সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড আইন লঙ্ঘনের শামিল হতে পারে।
তিনি আরও জানান, জেলায় অবৈধ চিকিৎসাসেবা নিয়ন্ত্রণে মূল ভূমিকা পালন করে সিভিল সার্জনের কার্যালয়। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী, নিবন্ধিত চিকিৎসক (BMDC নিবন্ধিত) ছাড়া চিকিৎসা বা অস্ত্রোপচার পরিচালনা করা আইনগত জটিলতার সৃষ্টি করতে পারে। একই সঙ্গে বৈধ ড্রাগ লাইসেন্স, নিবন্ধিত ফার্মাসিস্ট এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত শর্ত পূরণ করে ফার্মেসি পরিচালনা করা বাধ্যতামূলক।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অপেক্ষায় রয়েছে স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উনশিয়া বাজারে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিতরণ ও শিশুর ক্ষতস্থানে সেলাই করার অভিযোগ; তদন্তের আশ্বাস ওষুধ প্রশাসনের

কোটালিপাড়ায় সাইনবোর্ডবিহীন ফার্মেসিতে কথিত গ্রাম ডাক্তারের ‘অপারেশন’, তদন্তের আশ্বাস প্রশাসনের

আপডেট সময় : ১০:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬