চট্টগ্রাম ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু, উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি

পুকুরে ডুবে শিশুর মৃত্যু: বালিয়াডাঙ্গীতে অভিভাবকদের সতর্ক হওয়ার আহ্বান

মো.আরফান আলী, জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোস্তাকিম নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ২ নম্বর চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মোস্তাকিম ওই গ্রামের মজিবর রহমানের একমাত্র সন্তান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলাধুলা করছিল মোস্তাকিম। খেলাধুলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করেন। মুমূর্ষু অবস্থায় তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তবে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

একমাত্র সন্তানকে হারিয়ে মোস্তাকিমের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে শাহবাজপুর গ্রামসহ পুরো এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, বাড়ির আশপাশে পুকুর বা জলাশয় থাকলে শিশুদের প্রতি অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু, উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি

পুকুরে ডুবে শিশুর মৃত্যু: বালিয়াডাঙ্গীতে অভিভাবকদের সতর্ক হওয়ার আহ্বান

আপডেট সময় : ১১:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬