চট্টগ্রাম ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী সীমান্তে অভিযান; উদ্ধারকৃত ইয়াবার চালানের সঙ্গে জড়িতদের শনাক্তে জোরদার গোয়েন্দা তৎপরতা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবা উদ্ধার, নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালাল ৩ পাচারকারী

মোহাম্মদ আল-আমিন
  • আপডেট সময় : ০২:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

উখিয়া,কক্সবাজার |১৬ জুলাই ২০২৬: কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় প্রায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তিন মাদক পাচারকারী ইয়াবাভর্তি দুটি বস্তা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপি-এর একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

একপর্যায়ে সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার উত্তর-পূর্বে, পালংখালী বিওপি থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে এবং শূন্যরেখা থেকে মাত্র ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় তিন ব্যক্তিকে বস্তা হাতে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত নাফ নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বস্তার ভেতরে বায়ুরোধী প্যাকেটে রাখা আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর আশপাশের এলাকায় আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথ ব্যবহার করে সংঘবদ্ধ চোরাকারবারিরা নিয়মিত মাদক পাচারের চেষ্টা চালাচ্ছে। তবে বিজিবির গোয়েন্দা নজরদারি, আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ এবং নিয়মিত টহলের কারণে এসব অপচেষ্টা প্রতিহত করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সীমান্তে নজরদারি ও অভিযান আরও বাড়ানো হবে।

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির ফলে একের পর এক মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে বাহিনীটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী সীমান্তে অভিযান; উদ্ধারকৃত ইয়াবার চালানের সঙ্গে জড়িতদের শনাক্তে জোরদার গোয়েন্দা তৎপরতা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবা উদ্ধার, নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালাল ৩ পাচারকারী

আপডেট সময় : ০২:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬