চট্টগ্রাম ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিক্ষার্থীদের প্রতারণা থেকে রক্ষা, অবৈধ কনসালটেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিবন্ধনভিত্তিক নীতিমালা প্রণয়নের আহ্বান

অনুমোদনহীন বিদেশে উচ্চশিক্ষা কনসালটেন্সি বন্ধে নিয়ন্ত্রক কাঠামোর দাবি, FACD-CAB-এর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | আরিয়ান ইসলাম হৃদয়
  • আপডেট সময় : ০৬:২৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের অনুমোদনহীন বৈদেশিক উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা (এডুকেশন কনসালটেন্সি) প্রতিষ্ঠানগুলোর অবৈধ কার্যক্রম বন্ধ, শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষা এবং এ খাতে সুশাসন নিশ্চিত করতে একটি যুগোপযোগী ও মানসম্মত Regulatory Framework (নিয়ন্ত্রক কাঠামো) প্রণয়নের দাবি জানিয়েছে ফরেন এডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (FACD-CAB)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান। সংবাদ সম্মেলনে দেশের বৈদেশিক উচ্চশিক্ষা খাতে বিদ্যমান চ্যালেঞ্জ, অনুমোদনহীন প্রতিষ্ঠানের প্রতারণা এবং শিক্ষার্থীদের সুরক্ষায় প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়।

সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে অনুমোদনহীন ও অবৈধ বিদেশে উচ্চশিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠানের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। এসব প্রতিষ্ঠান উন্নত দেশে উচ্চশিক্ষা, আকর্ষণীয় স্কলারশিপ ও পার্ট-টাইম চাকরির প্রলোভন দেখিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করছে।

বক্তারা অভিযোগ করেন, অনেক প্রতিষ্ঠান জাল বা ভুল তথ্যসম্বলিত কাগজপত্র প্রস্তুত করে শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর চেষ্টা করছে। ফলে অনেকের ভিসা বাতিল হচ্ছে, বিদেশে গিয়ে আইনি জটিলতায় পড়তে হচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

FACD-CAB নেতারা বলেন, দীর্ঘদিন ধরে সুনাম ও সততার সঙ্গে কাজ করে আসা বৈধ প্রতিষ্ঠানগুলোও এসব ভুঁইফোড় প্রতিষ্ঠানের কারণে ক্ষতির মুখে পড়ছে। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থে অবিলম্বে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো প্রণয়ন এবং নিবন্ধনভিত্তিক তদারকি ব্যবস্থা চালুর দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, লাইসেন্সিং ব্যবস্থা চালু, নিয়মিত মনিটরিং এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।
বক্তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের অনুমোদিত ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে FACD-CAB-এর নেতৃবৃন্দ, সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিসহ শিক্ষা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষার্থীদের প্রতারণা থেকে রক্ষা, অবৈধ কনসালটেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিবন্ধনভিত্তিক নীতিমালা প্রণয়নের আহ্বান

অনুমোদনহীন বিদেশে উচ্চশিক্ষা কনসালটেন্সি বন্ধে নিয়ন্ত্রক কাঠামোর দাবি, FACD-CAB-এর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:২৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬