চট্টগ্রাম ১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পেশাগত অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও বৈষম্য নিরসনের দাবিতে কুমিল্লা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে কুমিল্লায় অবস্থান কর্মসূচি

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে কুমিল্লায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তারা হুঁশিয়ারি দিয়েছেন—নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন টেলিভিশন, জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। তারা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা, বৈষম্যমূলক আচরণ এবং নানা অজুহাতে সদস্যপদ ঝুলিয়ে রাখার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কর্মসূচিতে বক্তারা অবিলম্বে এসব অনিয়ম বন্ধ করে সাংবাদিকবান্ধব, স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, পেশাগত মর্যাদা ও স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ এবং প্রকাশের পরিবেশ নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম মৌলিক শর্ত।

বক্তারা আরও অভিযোগ করেন, কুমিল্লা প্রেসক্লাবে দীর্ঘদিন ধরে বৈষম্য, প্রভাব বিস্তার এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ রয়েছে। এসব কারণে অনেক সাংবাদিক পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা দাবি করেন। তারা প্রেসক্লাবকে সব ধরনের রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাবমুক্ত রেখে সাংবাদিকদের জন্য একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার আহ্বান জানান।

অবস্থান কর্মসূচিতে অংশ নেন দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবির ভূঁইয়া, এসএ টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, চ্যানেল এসের প্রতিনিধি রাজিব সাহা, নাগরিক টিভির প্রতিনিধি রুবেল মজুমদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এছাড়া কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের তানভীর দ্বীপু, ডিবিসি নিউজের নাছির উদ্দীন চৌধুরী, স্টার নিউজ টিভির আবদুল্লাহ আল মারুফ, বাংলা টিভির আরিফ মজুমদার, এনটিভির আবু সুফিয়ান, মোহনা টেলিভিশনের সাহাব উদ্দিন, বাংলাভিশনের সুজন মজুমদার, দেশ রূপান্তরের দুলাল মিয়া, প্রতিদিনের বাংলাদেশের হাসিবুল ইসলাম সজীব, এশিয়ান টেলিভিশনের ফজলুল হক জয়, দৈনিক ইনকিলাবের রাকিবুল ইসলাম, বিজয় টিভির রাকিবুল ইসলাম রানা, চ্যানেল ৯-এর সৈয়দ আহসান হাবীব পাখি, সংবাদ প্রতিদিনের মাঈনুল হক স্বপন, ঢাকা মেইল ও নয়া শতাব্দীর সাকলাইন যুবায়ের, গাজী টিভির মহিউদ্দিন ভূঁইয়া, ঢাকা পোস্টের আরিফ আজগর, আজকের দর্পণের রবিউল বাশার, কুমিল্লা আলোর তৌহিদুল ইসলাম ফয়সাল, ফেইস দ্য পিপলসের আবদুল আল মারুফ, দীপ্ত টিভির শাকিল মোল্লা এবং এশিয়া পোস্টের সোহাবুল ইসলাম সোহাগসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পেশাগত অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও বৈষম্য নিরসনের দাবিতে কুমিল্লা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে কুমিল্লায় অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ১২:০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬