চট্টগ্রাম ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বিশেষ অভিযানে আকানিয়া এলাকা থেকে আটক; উদ্ধার ১০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবা, মাদক আইনে মামলা দায়ের

কচুয়ায় ১০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আদালতে প্রেরণ

মো. আনোয়ার হোসেন (রাজ), কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন অভিযুক্ত মাদক কারবারিকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই ফাত্তার মিঞা সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (১৫ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন ৭ নম্বর কচুয়া উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকানিয়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—

হানিফ (৪২), পিতা: মৃত আব্দুল রহিম, মাতা: রাশেদা বেগম, গ্রাম: আকানিয়া রসুলপুর, সৈয়দ আলী বেপারী বাড়ি।

ফয়সাল সরকার (২৪), পিতা: আব্দুল আওয়াল, মাতা: ফেরদৌসি বেগম, গ্রাম: আকানিয়া সরকার বাড়ি।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের হেফাজত থেকে ১০ গ্রাম গাঁজা এবং ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/১০(ক) ধারায় মামলা (নং-২৭, তারিখ: ১৫ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।

কচুয়া থানা পুলিশ জানিয়েছে, আটক দুইজনকে বুধবারই আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ অভিযানে আকানিয়া এলাকা থেকে আটক; উদ্ধার ১০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবা, মাদক আইনে মামলা দায়ের

কচুয়ায় ১০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আদালতে প্রেরণ

আপডেট সময় : ১১:৪৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬