চট্টগ্রাম ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিদায়ী কমিটির কাছ থেকে নতুন সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব গ্রহণ, সেবামূলক কার্যক্রম জোরদারের প্রত্যয়

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের ২০২৬-২৭ রোটা বর্ষের দায়িত্ব হস্তান্তর ও প্রথম ক্লাব সভা অনুষ্ঠিত

এ.কে.পলাশ
  • আপডেট সময় : ০৭:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা | ১৪ জুলাই ২০২৬ : রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের ২০২৬-২৭ রোটা বর্ষের প্রথম ক্লাব সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সোমবার (১৩ জুলাই) কুমিল্লার বধুয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী গোল্ডেন সভাপতি রোটা. আবদুল্লা আল মামুন নবনির্বাচিত সভাপতি, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক বিদ্যালয় পরিদর্শক রোটা. প্রফেসর মো. আজহারুল ইসলামের গলায় কলার পরিয়ে দায়িত্ব অর্পণ করেন। একইভাবে বিদায়ী সেক্রেটারি, কুমিল্লা সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান রোটা. প্রফেসর ফারুক আহাম্মদ নতুন সেক্রেটারি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রোটা. মহিউদ্দিন লিটনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট কাউন্টি কো-অর্ডিনেটর এবং রোটারী ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি রোটা. ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ। বিশেষ বক্তব্য দেন অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান ও রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের প্রতিষ্ঠাতা রোটা. পিপি প্রফেসর মো. জামাল নাছের।

বিদায়ী সভাপতি রোটা. আবদুল্লা আল মামুন ও বর্তমান সভাপতি রোটা. প্রফেসর মো. আজহারুল ইসলামের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানান এবং নতুন রোটা বর্ষে সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তারা বলেন, রোটারীর মূল লক্ষ্য হলো মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা। নতুন নেতৃত্বের মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ক্লাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের রোটারিয়ানরা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব হস্তান্তর ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিদায়ী কমিটির কাছ থেকে নতুন সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব গ্রহণ, সেবামূলক কার্যক্রম জোরদারের প্রত্যয়

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের ২০২৬-২৭ রোটা বর্ষের দায়িত্ব হস্তান্তর ও প্রথম ক্লাব সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬