চট্টগ্রাম ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কচুয়া থানার পৃথক দুটি অভিযানে উদ্ধার ১৫ পিস ইয়াবা; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের

চাঁদপুরের কচুয়ায় পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ

মো. আনোয়ার হোসেন (রাজ)
  • আপডেট সময় : ০৮:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কচুয়া (চাঁদপুর) | ১৪ জুলাই ২০২৬: চাঁদপুরের কচুয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে মোট ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ও রাতে পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের তত্ত্বাবধানে অভিযান দুটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, প্রথম অভিযানটি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কচুয়া থানার ৯ নম্বর কড়াইয়া ইউনিয়নের সুবিদপুর মোড়ে মেসার্স মিয়াজী এন্টারপ্রাইজের সামনে পরিচালনা করেন এসআই আবু তাহের মোল্লা।

এ সময় মাঈন উদ্দিন প্রকাশ রাজন (৩৯) ও মো. মনিরুজ্জামান প্রকাশ মিলন (৩৬) নামে দুইজনকে আটক করা হয়।
তাদের দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ০.৭ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কচুয়া থানায় এফআইআর নম্বর-২৫, তারিখ ১৪ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে, একই দিন রাত ১১টার দিকে কচুয়া থানার ১ নম্বর সাচার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলাকোপা ভূইয়া বাড়ি সংলগ্ন একটি গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করেন এসআই সাজ্জাদ হোসেন। এ সময় মো. রেদোয়ান ভূইয়া (২৮) নামে একজনকে আটক করা হয়।

পুলিশ তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার ওজন ০.৮ গ্রাম এবং আনুমানিক মূল্য ২ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় কচুয়া থানায় এফআইআর নম্বর-২৬, তারিখ ১৪ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, আটক তিনজনকে মঙ্গলবার (১৪ জুলাই) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে কচুয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”
স্থানীয়দের মতে, মাদকবিরোধী এসব অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা ও সেবন নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কচুয়া থানার পৃথক দুটি অভিযানে উদ্ধার ১৫ পিস ইয়াবা; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের

চাঁদপুরের কচুয়ায় পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ

আপডেট সময় : ০৮:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬