চট্টগ্রাম ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের দুর্ভোগের কথা তুলে ধরে পরীক্ষা পেছানোর দাবি, ১৩ জুলাই অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য পৃথক সমাধান চাইল আন্দোলনকারীরা

বন্যা ও টানা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে কুড়িগ্রামে শিক্ষার্থীদের মানববন্ধন

মো. কাজল ইসলাম
  • আপডেট সময় : ০৫:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম | ১৪ জুলাই ২০২৬: টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িক স্থগিতের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা দেশের বর্তমান বৈরী আবহাওয়া, টানা বর্ষণ, সড়কে জলাবদ্ধতা এবং বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী মোস্তফা সরকার, মানবিক বিভাগের শরিফ আহমেদ এবং কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী সাকিব আল হাসানসহ আরও কয়েকজন শিক্ষার্থী।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও বন্যার কারণে বহু শিক্ষার্থীর বাড়িঘর পানিবন্দি হয়ে পড়েছে। অনেক পরীক্ষার্থীর পক্ষে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপ আরও বাড়িয়ে দিচ্ছে।

শিক্ষার্থীরা দাবি করেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষা সাময়িক স্থগিত করা হলে দেশের সব অঞ্চলের শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত হবে। একই সঙ্গে ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য দ্রুত মানবিক, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধান ঘোষণারও দাবি জানান তারা।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, পরিস্থিতি বিবেচনায় যথাযথ সিদ্ধান্ত না এলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
উল্লেখ্য, দেশের কয়েকটি জেলায় সাম্প্রতিক টানা বর্ষণ ও বন্যার কারণে জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের দুর্ভোগের কথা তুলে ধরে পরীক্ষা পেছানোর দাবি, ১৩ জুলাই অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য পৃথক সমাধান চাইল আন্দোলনকারীরা

বন্যা ও টানা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে কুড়িগ্রামে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ০৫:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬