চট্টগ্রাম ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকার মানুষের পাশে ২৮ বিজিবি; চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ | ১৩ জুলাই ২০২৬ : সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাউরেরগড় এলাকায় পাঁচ শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বন্যায় ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন ২৮ বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি সিলেট সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল আরেফিনসহ স্থানীয় প্রশাসন ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে বিভিন্ন ধরনের ওষুধ প্রদান করা হয়। বিশেষ করে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের নারী, শিশু ও প্রবীণদের স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু সীমান্ত রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও চোরাচালান দমনেই নয়, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সংকট ও জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম সীমান্ত এলাকায় এমন বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক। তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকার মানুষের পাশে ২৮ বিজিবি; চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ

আপডেট সময় : ১০:২১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬