চট্টগ্রাম ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালের ড্রাম থেকে উদ্ধার নিষিদ্ধ ট্যাপেন্টাডল; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

জয়পুরহাটের পাঁচবিবিতে চালের ড্রাম থেকে ২০৭ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, মাদক কারবারি আটক

জয়পুরহাট জেলা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদকবিরোধী অভিযানে চালের ড্রামের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০৭ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আতাউল ইসলাম (৪১) নামে এক অভিযুক্ত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের আটাপুর পশ্চিমপাড়া গ্রামে পাঁচবিবি থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটক আতাউল ইসলাম ওই গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের নির্দেশনায় উপজেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আতাউল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় বাড়ির একটি চালের ড্রামের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ২০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই আতাউল ইসলামকে আটক করা হয়।

ওসি আরও বলেন, জেলার সর্বত্র মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই আইনের বাইরে রাখা হবে না। পাঁচবিবিকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তিনি স্থানীয় জনগণকে মাদক ব্যবসা ও সেবন সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালের ড্রাম থেকে উদ্ধার নিষিদ্ধ ট্যাপেন্টাডল; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

জয়পুরহাটের পাঁচবিবিতে চালের ড্রাম থেকে ২০৭ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৯:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬