চট্টগ্রাম ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ইনজেকশনসহ এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

পাঁচবিবিতে ডিবির অভিযানে ৩শ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ০৪:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট, ১৩ জুলাই ২০২৬ : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩শ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন অ্যাম্পুলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আবুজার রহমান (৩০)। তিনি পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের বাসিন্দা মো. শাহার উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের সিনিয়র উপ-পরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারত থেকে চোরাইপথে আসা ৩শ পিস আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় ইনজেকশন অ্যাম্পুলসহ আবুজার রহমানকে হাতেনাতে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম আসাদ জানান, মাদক চোরাচালান ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও জানান, জয়পুরহাট জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিবি পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় আটক আবুজার রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম জানান, পুরো জেলার পাশাপাশি বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও কেনাবেচা বন্ধে ডিবিসহ পুলিশের অন্যান্য ইউনিটের অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জয়পুরহাটের পাঁচবিবিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ইনজেকশনসহ এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

পাঁচবিবিতে ডিবির অভিযানে ৩শ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৪:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬