চট্টগ্রাম ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দিল প্রশাসন

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত লোহাগাড়া, আধুনগরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নুরুল আমিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত আধুনগর ইউনিয়নের ৩৫০টি পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তার চাল বিতরণ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) আধুনগর ইউনিয়ন পরিষদের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সাড়ে ৩ টন চাল বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

এদিকে, কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে লোহাগাড়া উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে আধুনগর ইউনিয়নের নিচু এলাকাগুলোতে বন্যার পানি প্রবেশ করায় বহু পরিবার পানিবন্দি হয়ে পড়ে। অনেক পরিবারের বসতঘর, রান্নাঘর, আসবাবপত্র ও কৃষি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ নাজিম উদ্দীন। তিনি উপস্থিত থেকে তালিকাভুক্ত প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেন।

চেয়ারম্যান মুহাম্মাদ নাজিম উদ্দীন বলেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সহযোগিতা এবং লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ বায়জিদ বিন আখন্দের নির্দেশনায় ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে স্বচ্ছতার সঙ্গে ত্রাণ বিতরণ করা হয়েছে, যাতে প্রকৃত অসহায় মানুষরা সরকারি সহায়তা পান।

ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রকৌশলী কর্মকর্তা শওকত আহমদ। তিনি উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। দুর্যোগকালীন সময়ে সরকারি সহায়তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ওয়ার্ডের উপকারভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আধুনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ড সাম্প্রতিক বন্যায় প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, কৃষিজমি ও গবাদিপশুর খামার।

ত্রাণ পাওয়া পরিবারগুলোর সদস্যরা জানান, বন্যার কারণে কয়েকদিন ধরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং অনেকের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় সরকারি খাদ্য সহায়তা তাদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে এসেছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দিল প্রশাসন

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত লোহাগাড়া, আধুনগরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট সময় : ০৯:৪২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬