চট্টগ্রাম ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

লক্ষ্যারচর ইউনিয়নে ত্রাণ বিতরণ শেষে প্রতিমন্ত্রী ও ইউএনওর আশ্বাস—ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বঞ্চিত হবে না।

চকরিয়ায় বন্যার্তদের ত্রাণ বিতরণ: কেউ বঞ্চিত থাকবে না, প্রয়োজন হলে সরাসরি যোগাযোগের আহ্বান ত্রাণ প্রতিমন্ত্রী ও ইউএনওর

আবদুল্লাহ (আল্-মামুন)
  • আপডেট সময় : ১২:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসাইন, এমপি বলেছেন, সরকারের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।

কোনো ক্ষতিগ্রস্ত পরিবার যদি এখনো সরকারি সহায়তা না পেয়ে থাকে, তাহলে উপজেলা প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করলেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোববার (১২ জুলাই) লক্ষ্যারচর ইউনিয়নে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। বন্যা, পাহাড় ধসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় দ্রুত সহায়তা পৌঁছে দিতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অসহায় পরিবার যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। তিনি বলেন, বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তা নিয়মিতভাবে বিতরণ করা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ইউএনও আরও বলেন, কোনো ক্ষতিগ্রস্ত পরিবার যদি এখনো সহায়তা না পেয়ে থাকেন, তাহলে তারা প্রয়োজনবোধে সরাসরি উপজেলা প্রশাসনের সঙ্গে অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাদের প্রয়োজন অনুযায়ী দ্রুত সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা হালনাগাদ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে কোনো দুর্গত পরিবার সহায়তা থেকে বাদ না পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লক্ষ্যারচর ইউনিয়নে ত্রাণ বিতরণ শেষে প্রতিমন্ত্রী ও ইউএনওর আশ্বাস—ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বঞ্চিত হবে না।

চকরিয়ায় বন্যার্তদের ত্রাণ বিতরণ: কেউ বঞ্চিত থাকবে না, প্রয়োজন হলে সরাসরি যোগাযোগের আহ্বান ত্রাণ প্রতিমন্ত্রী ও ইউএনওর

আপডেট সময় : ১২:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬